Thursday, May 14, 2026

আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে বাইরে নেমেছে অনুরাগীদের ঢল

Date:

Share post:

আলিমুদ্দিনে (Alimuddin Street) শায়িত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) মরদেহ। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে রাজ্য নেতৃত্বের পাশাপাশি রয়েছেন সর্বভারতীয় নেতারা। রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, শতরূপ ঘোষেরা। বুদ্ধবাবুকে শেষশ্রদ্ধা জানালেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মীরা ভট্টাচার্য, সুচেতন ভট্টাচার্য, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, অভিনেতা চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী-সহ অন্যান্যরা।

মুজফফর আহমেদ ভবনে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল। কয়েক হাজার গুণমুগ্ধ ভক্ত হাজির আলিমুদ্দিনে। কারো হাতে লাল গোলাপ, কারো বুকে বুদ্ধবাবুর ছবি। কার্যত সকলের চোখে জল। সবাই ভারাক্রান্ত হৃদয়ে তাদের প্রিয় কমরেডকে শ্রদ্ধা জানাতে উপস্থিত।

আলিমুদ্দিন স্ট্রিটে ৩:১৫ পর্যন্ত শেষ শ্রদ্ধা। জানাতে পারবেন সকলে। তারপর আধ ঘন্টার জন্য মরদেহ শায়িত রাখা হবে দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে শেষ যাত্রা এনআরএসের উদ্দেশে। বিকেল চারটে নাগাদ এনআরএসে মরণোত্তর দেহ দান।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...