Saturday, March 14, 2026

আর জি করের বাইরে ধুন্ধুমার, রাজনীতির ফায়দা তোলা রুখে দিল পুলিশের ব্যারিকেড

Date:

Share post:

আর জি কর হাসপাতালের বাইরে দুপক্ষের ধস্তাধস্তিতে ধুন্ধুমার শনিবার বিকালে। একদিকে হাসপাতালের দাবিদাওয়া নিয়ে আন্দোলনরত আর জি কর হাসপাতালের জুনিয়র ও পডু়য়া ডাক্তারদের দাবি ছাত্রীমৃত্যুর ঘটনায় কোনও রাজনীতি চান না তাঁরা। অন্যদিকে রাজনীতির রঙ গায়ে মেখে বামেরা ফায়দা তুলতে হাজির হয় আর জি করের বাইরে। দুপক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের বাইরের চত্বর। তারই মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় কলকাতা পুলিশ। আর জি করের ডাক্তরাদের প্রতিবাদ ও বামেদের ভিতরে ঢোকার চেষ্টায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার সকাল থেকে আর জি করের জুনিয়র ডাক্তার, পড়ুয়া ও ইন্টার্নরা কর্মবিরতির ডাক দেন। গোটা রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। দুপুরে মেডিক্যাল কলেজ সহ শহরের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে একাধিক মিছিল এসে পৌঁছায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। এর আগে বিজেপির প্রতিনিধিদল আর জি কর হাসপাতালে ঢুকতে গেলে বাধা দেন সেখানকার বিক্ষোভরত পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল তাঁরা ঘটনার বিচার চান, অন্যদিকে নিরাপত্তা চান। কিন্তু এই ঘটনা নিয়ে কোনও রাজনীতি তাঁরা চান না।

এরপরই পাঁচ মাথার মোড়ে বামপন্থী সংগঠনগুলির মিছিল এসে পৌঁছালেই আর জি করের বাইরে সতর্ক হয়ে যায় পুলিশ। বামপন্থী দলগুলির মিছিল মেডিক্যাল কলেজের বাইরে এসে পৌঁছাতেই শুরু হয় ধস্তাধস্তি। ভিতর থেকে আর জি করের বিক্ষোভকারীরা দাবি করেন তাঁরা রাজনীতি চান না। অন্যদিকে প্রতিবাদে সামিল হতে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে আর জি করের পড়ুয়া, ডাক্তারদের জন্য ঢাল হয়ে দাঁড়ান।

কখনও প্রবল ধস্তাধস্তি, কখনও মারামারি থেকে ব্যারিকেড তুলে ফেলে দেওয়া নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় মেডিক্যাল কলেজের বাইরের চত্বর। পরিস্থিতি সামলাতে আরও পুলিশ বাহিনী এসে পৌছায় সেখানে। গেট ভাঙার চেষ্টাও ব্যর্থ করে পুলিশ। গ্রেফতার করা হয় কিছু বামপন্থী বিক্ষোভকারীকেও। অন্যদিকে ভিতর থেকে আর জি করের আন্দোলনকারীরা বারবার দাবি করেন, রাজনীতির পতাকা বাইরে রেখে তাঁদের পাশে কেউ দাঁড়াতে চাইলে তাঁরা তাঁদের সাদরে গ্রহণ করবেন। কিন্তু বামপন্থী আন্দোলনকারীরা তা না মানায় পুলিশের বাহিনী বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...