Wednesday, June 24, 2026

বেড়ে গিয়েছিল ৪.৬ কেজি, ১০ ঘন্টায় কমিয়ে ব্রোঞ্জ ম্যাচে নামেন আমন

Date:

Share post:

গতকাল ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারান দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক আসে ভারতের ঝুলিতে। আর অলিম্পিক্সে ভারতের কুস্তিতে প্রথম পদক। তবে জানেন কি এই আমনের বেড়ে গিয়েছিল ওজন। কিন্তু তা কমিয়ে নেন ১০ ঘন্টায়। না হলে বিনেশ ফোগাটের মতন তাঁকেও পড়তে হত ওজন সমস্যায়।

জানা যাচ্ছে সেমিফাইনালের পর আমনের ওজন বেড়ে গিয়েছিল ৪.৬ কেজি। তবে ব্রোঞ্জ ম্যাচের আগে তা মাত্র ১০ ঘণ্টা সময়ের মধ্যে কমিয়ে নেন ভারতের ব্রোঞ্জ জয়ী কুস্তিগির। সেই ওজন কমিয়ে নির্ধারিত মাত্রায় আনেন আমন। সূত্রের খবর, আমনের ওজন সেমিফাইনালের পর দাঁড়ায় ৬১.৫ কেজি। হাতে সময় ছিল ১০ ঘণ্টা । জানা যাচ্ছে, তৃতীয় বাউট শেষে আমনকে প্রায় ঘণ্টাখানেকের হট বাথ দেওয়া হয়। তারপর প্রায় ১ ঘণ্টা টানা ট্রেডমিলে হাঁটেন আমন। এর পর আধ ঘণ্টার একটু বিরতি। এর ঠিক পর মিনিট পাঁচেকের জন্য ‘সউনা বাথ’ দেওয়া হয় আমনকে। ওই বিশেষ পদ্ধতিতে দেহের ওজন কমানো হয়। কিন্তু তারপরও তাঁর ওজন বেশি ছিল প্রায় ৯০০ গ্রাম। আবার শুরু হয় জগিং এবং কসরত। এই টানা প্রক্রিয়ার মধ্যে আমন খেয়েছিলেন সামান্য মধু মেশানো গরম জল এবং কফি। স্থানীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ আমনের ওজন নেমে আসে ৫৬.৯ কেজিতে। স্বস্তি পায় টিম ম্যানেজমেন্ট ।

চলতি অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে বিনেশ ফোগাটকে।

আরও পড়ুন- ভারতীয় দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জনতার ঢল, চলল সেলিব্রেশন


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...