Wednesday, June 24, 2026

আর জি কর-কাণ্ড: অমিত মালব্যের পোস্টের পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের নৃশংস ঘটনা নিয়ে শুক্রবার থেকেই ঘোলাজলে মাছ ধরতে শুরু দিয়েছে বিজেপি-সহ বিরোধীরা। শনিবার, দক্ষ প্রশাসকের মতো কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাও তাঁকে নিশানা করেন বিজেপির (BJP) আইটি সেলের আহ্বায়কব অমিত মালব্য (Amit Malabya)। পাল্টা তাঁকে উন্নাও, হাথরস মনে করান তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।সহপাঠীর নির্মম মৃত্যুতে বিক্ষোভে নেমেছেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে পোস্ট করেন অমিত মালব্য। লেখেন, “আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ২৪ ঘণ্টার বেশি সময় পরেও বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে একটি শব্দও বলেননি।” এই মিথ্যাচারে তীব্র বিরোধিতা করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি পাল্টা লেখেন, “আরজিকরের ঘটনা খুবই খারাপ। পুলিশ গুরুত্ব সহকারে তাঁদের কাজ করছে। এই বিষয়ে মন্তব্য না করে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস কাণ্ড এবং মণিপুরে যে অপরাধের ঘটনা ঘটেছে তার ব্যাখা দিন।” এরপরে তৃণমূল নেতা লেখেন, “পশ্চিমবঙ্গ সম্পর্কে কথা বলা বন্ধ করুন।”

আরজিকর প্রসঙ্গে এদিন সকালেই কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত।”

সেই প্রসঙ্গে টেনে কুণাল বলেন, “আরে মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে বলেই দিয়েছেন, সিবিআই তদন্ত হোক বা যে কোনও তদন্ত হোক, আমাদের কোনও আপত্তি নেই। তারপরেও এ ধরনের কথা বলার অর্থ, যেন তেন প্রকারেন উনি প্রচারে থাকতে চাইছেন।”






Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...