Thursday, May 14, 2026

মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর নির্দেশে আর জি করে আমূল বদলের প্রস্তুতি

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের মতো মর্মান্তিক ঘটনার পরই আর জি কর মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। মেডিক্যাল কলেজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন এক শ্রেণির পড়ুয়া ডাক্তাররা। এরপরই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে প্রস্তাব করেন। পার্শ্ববর্তী ট্রাম ডিপো এলাকাকে জুড়ে অ্যানেক্স বিল্ডিং বানানো পরিকল্পনা রাতারাতি নেওয়া শুরু করে পূর্ত দফতর। এলাকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে পড়ুয়াদের সব দাবিই মেনে নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

শনিবার সকালেই পড়ুয়াদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৈঠক শেষে পড়ুয়ারাও জানান তাঁদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, “জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছিলেন তা মানা হয়েছে। সিসি ক্যামেরা আজ থেকে বসানো শুরু হয়েছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা ছিল তাই দোষীকে তাড়াতাড়ি ধরা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু সবই সমাধান হবে। শনিবারই পিডব্লুডি পরিদর্শন করবে। রবিবার থেকেই কাজ শুরু হবে।” সেই সঙ্গে অধ্যক্ষ আশ্বস্ত করেন পুলিশ পেট্রোলিং চলবে বলেই।

অন্যদিকে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবারই আর জি করের পাশের ট্রাম ডিপোর জমি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক ও কমিশনার। এই জায়গাতেই হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং তৈরি হবে বলেও জানান তিনি। পিডব্লুডি বিভাগের পরিদর্শনের পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, জানান তিনি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...