Sunday, May 10, 2026

বাজেটে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ কেন্দ্র, কটাক্ষ অমিত মিত্রের

Date:

Share post:

বাজেটে (Budget 2024) দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। কাদের জন্য এই বাজেট তৈরি হয়েছে তা জানা নেই। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা বলে। মিথ্যাচার করছে সরকার। ঠিক এ-ভাষাতেই শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. অমিত মিত্র (Dr Amit Mitra)।

কেন্দ্রকে আক্রমণ করে অমিত মিত্র বলেন, সামারসল্ট দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের মানুষের জন্য পুরোপুরি বিভ্রান্তিকর এই বাজেট। ৫০০ বড় কোম্পানি ইন্টার্ন নিয়োগ করবে, ২০ লক্ষ মানুষকে ভাড়া করা হবে এক বছরের জন্য, এসব বলেছেন অর্থমন্ত্রী। যা মিথ্যাচার ছাড়া কিছু নয়।

আরও পড়ুন- মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর নির্দেশে আর জি করে আমূল বদলের প্রস্তুতি

 

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...