Monday, April 27, 2026

বাগডোগরার জংলীবাবা মন্দিরে যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ৬

Date:

Share post:

শ্রাবনের শেষ সোমবারে বাগডোগরা (Janglibaba Temple, Bagdogra ) জংলীবাবা মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত অন্তত ৬ পুণ্যার্থী। মুনির চাবাগান সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে (NH 31) বিহার থেকে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দশ পুণ্যার্থীদের একটি দলকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই ছজনের মৃত্যু হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা যায় বিহারের বাবাধাম থেকে বেশ কয়েকজন শিবভক্ত স্করপিও গাড়ি করে আসছিলেন। ওই পথেই ফাঁসিদেওয়া থেকে ১০ জনের পুণ্যার্থীদের দল এদিন ভোরে পায়ে হেঁটে বাগডোগরার দিকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্করপিও গাড়িটি কার্যত পুণ্যার্থীদের গায়ের উপর উঠে যায় (North Bengal Accident)।ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

লক্ষ ভক্তের সমাগমে আচমকা হুড়োহুড়ি, বিহারের শিবমন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭ পুণ্যার্থী!

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ভোরবেলায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের। জানা গিয়েছে, সোমবার সকালে টোটোর ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাবা হলেও, দু’ঘণ্টা কোনও চিকিৎসক ছিল না বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিবার। পরে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


Related articles

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...