Saturday, March 14, 2026

অখিল গিরির পরিবর্তে রাজ্যের নতুন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। এবার তাঁর জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে এলেন চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। এর আগে তিনি সামলাচ্ছিলেন ক্ষুদ্র- কুটির এবং বস্ত্র শিল্প দফতর। এ বার যোগ হল কারা দফতর।

সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের তাজপুরে গিয়ে বনদফতরের এক মহিলা আধিকারিককে হুমকি দেন অখিল গিরি। যা নিয়ে দলের ভিতরে বাইরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অখিল গিরিকে। বিতর্কে জল ঢালতে তৃণমুলের তরফে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়। অবশেষে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন অখিল গিরি।

অন্যদিকে, অখিলের ইস্তফার পর থেকে করামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কার হাতে যাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান। নতুন কারামন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha), জানিয়ে দিল নবান্ন।

আরও পড়ুন:বিচার চাই: R G Kar-কাণ্ডে গর্জে উঠলেন প্রসেনজিৎ-দেব, স্থগিত ‘খাদান’-‘বহুরূপী’-র টিজার লঞ্চ

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...