Sunday, May 17, 2026

আচমকা R G Kar হাসপাতালে উত্তেজনা! ভাঙচুর জরুরি বিভাগে

Date:

Share post:

যে আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে মধ্যরাতে প্রতিবাদ চলছে, সেই আর জি করেই বুধবার রাতে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বহিরাগতরা হাসপাতালে ভিতরে ঢুকে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।

রাত দখলের কর্মসূচিতে আর জি করের সামনেও জমায়েত হয়েছিল। ছিল পুলিশ, ব্যারিকেড। সেই জমায়েত সরে গেলেই একদল দুষ্কৃতী গেট ভেঙে ভিতরে ঢুকে পড়। ভাঙা হয় ব্যারিকেড। ভাঙচুর করা হয়েছে চেয়ার ও গাড়ি। হাসপাতালে ঢুকে ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জখম হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও।

বুধবার রাতে যখন আর জি কর হাসপাতালের সামনে থেকে রাত দখলের কর্মসূচি শুরু হয় অভিযোগ, তার পরেই আচমকা একদল দুষ্কৃতী পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢোকে। হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হাসপাতালের সামনে প্রতিবাদীদের মঞ্চও ভেঙে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বহিরাগতদের হাতে লাঠি, রড ছিল। তারা পাথর ছুড়ে একাধিক ওয়ার্ডের কাচ ভাঙে। দুষ্কৃতীদের হামলা থেকে বাদ যায়নি পুলিশের গাড়িও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। নামানো হয়েছে র‌্যাফ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। হাসপাতালে পৌঁছছেন কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল।

আরও পড়ুন- ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে স্বাধীনতার শুভনন্দন মুখ্যমন্ত্রীর

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...