Wednesday, May 6, 2026

কেন পিঙ্ক বল টেস্ট আয়োজনে নারাজ বিসিসিয়াই ? মুখ খুললেন জয় শাহ

Date:

Share post:

২০২২ সালে শেষবার দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করেছিল ভারত। তারপর আর ভারতের মাটিতে বসেনি পিঙ্ক বল টেস্ট। খেলতে দেখা যায়নি রোহিত শর্মাদের। আগামী দিনেও নাকি ভারতের মাটিতে বসতে দেখা যাবে না দিন-রাতের টেস্টের আসর।। এমনকী ভবিষ্যতে আর ভারতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে রাজি নয় বিসিসিআই। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ। তিনি জানান, পাঁচ দিন খেলা গড়ায় না বলেই এই সিদ্ধান্ত।

এই নিয়ে এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “ ভারতে গোলাপি বলের টেস্ট দু’দিনে শেষ হয়ে যায়। ফলে দর্শক, সম্প্রচারকারীদের অনেক টাকা নষ্ট হয়। তাদের আবেগের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। আপনি যদি পাঁচ দিনের ম্যাচের টিকিট কেটে দু’-তিন দিন খেলা দেখার সুযোগ পান তাহলে সেটা ভুল। অর্থ ফেরতের ব্যবস্থাও নেই। তাই এ ব্যাপারে আমি কিছুটা আবেগপ্রবণ।”

এদিকে, বাংলাদেশে অশান্তির কারণে নাকি আইসিসি-র তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছিল মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার। তবে তা নাকি ফিরিয়ে দিয়েছেন জয় শাহ। এই নিয়ে তিনি বলেন, “সেই সময় বর্ষাকাল চলবে। তাছাড়া পরের বছর আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করব। তাই এমন বার্তা।

আরও পড়ুন- ২০৩৬ অলিম্পিক্স আয়োজন নিয়ে বড় ভাবনা মোদির, কী বললেন তিনি


Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...