Monday, May 11, 2026

২ বছরে ৩ বার! ফের ভেঙে পড়ল নীতীশের সাধের সেতু, চাঞ্চল্য বিহারে

Date:

Share post:

এক বা দু’বার নয় বিহারে তিন তিনবার ভাঙল নীতীশ কুমারের (Nitish Kumar) সাধের ব্রিজ (Bridge)। সূত্রের খবর, নির্মাণকাজ চলাকালীন দু’বছরের মধ্যে তিন বার ভেঙে পড়ল বিহারের (Bihar) সুলতানগঞ্জ-আগুওয়ানি ঘাটে গঙ্গার উপর সেতু। এই সেতুর কাজ শুরু হয়েছিল ৯ বছর আগে। কোটি কোটি টাকা খরচ করে ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলার সংযোগস্থাপনে এই সেতু নির্মাণের কাজ চলছে। শনিবারই সেই সেতুটির একদিকের বিশাল অংশ ভেঙে পড়ে গঙ্গায়।

তবে বার বার সেতুটি কেন ভেঙে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগও উঠছে। যার জেরে চাপে পড়েছে নীতীশ সরকার। এর আগে ২০২২ সালে ভাগলপুরের দিকে সেতুর অংশ ভেঙে পড়েছিল। তারপর ২০২৩ সালের জুনে খাগারিয়ার দিকে সেতুর অংশ ভেঙে যায়। খাগাড়িয়া থেকে সুলতানগঞ্জে যেতে অনেকটা পথ ঘুরতে হয়। সেই দূরত্ব কমিয়ে আনতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সেতুর শিলান্যাস ও ২০১৫ সালে নির্মাণকার্য শুরু হয়।

৩.১৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ১হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ করে সরকার। তবে ৯ বছর পার হয়ে গেলেও সেতুর কাজ অর্ধেকও এগোয়নি। তার মধ্যেই বারবার ভেঙে পড়ছে সেতু।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...