Wednesday, May 13, 2026

সিপির গ্রেফতারির দাবির বিরোধিতা! R G Kar কাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসা কুণালের 

Date:

Share post:

‘আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি’। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) মন্তব্যের জল্পনা উড়িয়ে সাফ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আর জি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি করেছেন। কিন্তু সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের সমালোচনা করে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকার কথা মনে করিয়ে কুণাল বলেন, ‘আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি।

কুণাল এদিন এক্স হ্যান্ডেলের পাশাপাশি এক ভিডিওবার্তায় সাফ জানান, ‘খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক।’ এদিকে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সুখেন্দুশেখর রায় জানিয়েছেন তিনি নিজের বক্তব্যে অনড়।

তৃণমূলের প্রবীণ সাংসদ শনিবার রাতে এক্স হ্যান্ডেলে লেখেন, আর জি করের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকেও যেন গ্রেফতার করে সিবিআই। তিনি লিখেছিলেন, সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই।’

কুণাল ঘোষ বলেন, ‘আমি ওর পোস্ট দেখেছি। আমি ওর দাবি দেখেছি, গ্রেফতার করে জেরা করা। আমি এই দাবির তীব্র বিরোধিতা করছি। ব্যক্তিগতভাবে নগরপালকে টার্গেট করে কী লাভ হচ্ছে? নগরপাল ব্যক্তিগত চেষ্টা করেছেন।’

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...