Monday, June 22, 2026

গুজব, ভুল বার্তা! বিজেপির লকেট, দুই ডাক্তারকে তলব কলকাতা পুলিশের

Date:

Share post:

একের পর এক ভুল খবর। বিভ্রান্তি ছড়ানো সোশ্যাল মিডিয়া পোস্ট। বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে বারণ করার পরেও ভুল বার্তা ছড়ানো বন্ধ না হওয়ায় এবার পদক্ষেপ নেওয়া শুরু। রবিবার রাজ্যের দুই ডাক্তার, প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুজন ডাক্তারকে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে শনিবার মধ্যরাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কলকাতা পুলিশকে নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কেও লালবাজারে তলব করা হল।

আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা থেকে ছবিও প্রকাশ করতে হাত কাঁপেনি নির্যাতিতার জন্য সোশ্যাল মিডিয়ার বিদ্রোহীদের। নির্যাতিতার পরিচয় প্রকাশ করার অভিযোগে কলকাতার চিকিৎসক কুণাল সরকারকে রবিবার ডেকে পাঠানো হয়েছে। একই অভিযোগ চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধেও। বিকাল ৩টের মধ্যে তাঁদের লালবাজারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দুই ডাক্তারের দাবি তাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ করেননি।

আরও একটি মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আর জি করের ঘটনা নিয়ে ভুল বার্তা সোশ্যাল মিডিয়ায় পেশ করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে কলকাতা পুলিশ। তাঁকেও বিকাল ৩টের মধ্যে লালবাজারে ডাকা হয়েছে।

অন্যদিকে শনিবার রাতে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। একদিকে স্নিফার ডগের প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদেরও দাবি করেন তিনি। সেই পোস্টের প্রেক্ষিতে এবার রবিবার লালবাজারে তলব করা হয় তৃণমূল সাংসদকেও।

Related articles

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...