ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি-মেলে সতর্ক পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক। কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল (Mail) আসে। তারপরই তৎপর হয়ে ওঠে পুলিশ ও প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড (Bomb Squad)। অন্যদিকে আজ ধর্মতলায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) ধর্না মঞ্চ। ভিক্টোরিয়া থেকে দুরত্ব মাত্র ৩ কিলোমিটার। ফলে এই হুমকি মেল ও চিঠি ঘিরে বাড়ছে আতঙ্ক।
Sponsored

ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ একটি সন্দেহজনক ই-মেল পান। এমনকি চিঠিও পাঠানো হয়। সোশাল মিডিয়ার মাধ্যমে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় হেস্টিংস থানায় (Hastings Police Station)। এরপর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। আরও পড়ুন: সপ্তাহান্তেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু তৈরী নয় বুথ ও বুথের সংখ্যা
লালবাজার (Lalbazar) থেকে বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) চত্বরের একাধিক জায়গায় সতর্কতামূলকভাবে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।
এদিকে হুমকি ই-মেলের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ই-মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা জানার জন্য প্রযুক্তিগত (Technical) দিক থেকেও খতিয়ে দেখা হচ্ছে।
গত কয়েক দিনে বেশ কয়েকটি স্কুল, আদালত (Court) ও পোস্ট অফিসেও (Post Office) একই ধরনের বোমা রাখার হুমকি ই-মেল পাওয়া গিয়েছিল। পরে তদন্তে সেগুলির বেশিরভাগই ভুয়ো বলে জানা যায়। তবে ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই প্রতিটি অভিযোগকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে কলকাতা পুলিশ ( Calcutta Police)।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
