Friday, June 19, 2026

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের

Date:

Share post:

আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন ও বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় এই মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজন আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন টালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অন্যদিকে, আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতা মহিলা চিকিৎসকের নাম-পরিচায় ফাঁস নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার নির্যাতিতার নাম নিয়েছেন সন্দীপ। যা আইন বিরুদ্ধ।

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল আগেই। আর জি করের ঘটনার পরে বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। তারপরে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়, তবে সন্দীপ সেখানে দায়িত্ব নেওয়ার খবরে বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য হাই কোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ কোনও মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে পারেননি।

আরও পড়ুন: সপ্তাহ পার, তদন্তে নেই নতুন দিশা! এবার চাপে সিবিআই

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...