Saturday, June 6, 2026

Same Side? R G Kar-এর তদন্তে CBI-কেও ভরসা নেই! ফের কন্ট্রোল রুম রাজ্যপাল বোসের

Date:

Share post:

রাজ্যের পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সবেতেই সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে আসছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। এবার কি তিনি সেম সাইড করলেন? কারণ, আদালতের নির্দেশে আর জি করে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ-খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। এই পরিস্থিতি আবার রাজভবনে কন্ট্রোলরুম খুলছেন রাজ্যপাল বোস। তাহলে কি তাঁর সিবিআই তদন্তের উপরেও আস্থা নেই? প্রশ্ন রাজনৈতিক মহলের।ধর্ষণ-খুনের প্রতিবাদ আন্দোলনের মধ্যে একটি কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল।
নম্বর-03322001641 ও 9289010682

রাজ্যপালের কাছে কিছু জানাতে চাইলে এই নম্বরে কল করতে পারেন। মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম কলটি মৃতা চিকিৎসকের বাবাকে করেছিলেন আনন্দ বোস। সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

কিন্তু রাজ্যপাল নিজে কেন এই কন্ট্রোল রুম খুললেন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর কি তাঁর ভরসা নেই? এর আগে তিনি যে কন্ট্রোল রুম, পিস রুম রাজভবনে খুলেছেন- সবগুলিই শেষ পর্যন্ত ফ্লপ শো-এ পরিণত হয়েছে বলেই সূত্রের খবর।

এদিন কন্ট্রোল রুম খুলে রাজ্যপাল বোস (C V Anand Bose) নিজে উড়ে গিয়েছেন রাজধানীতে। সোমবার দিল্লি গিয়েছেন মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। তার আগে অবশ্য উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। বাংলার পরিস্থিতি নিয়েই তাঁরা আলোচনা করেছেন বলে মত রাজনৈতিক মহলের।

সোমবার ঠিক কী কারণে রাজ্যপালের সফর তা স্পষ্ট করেনি রাজভবন। এমনকী এই সফরে তিনি যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তাও জানানো হয়নি। যেটুকু শোনা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, রাখি পূর্ণিমার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছেন রাজ্যপাল। সুপারিশের প্রতিলিপি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও৷ কিন্তু এই মর্মান্তিক ঘটনায় প্রথম থেকেই যখন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়েছেন, তখন এই বিষয়টিকে ইস্যু করে রাজ্যপালের এই দাবি ঘিরে প্রশ্ন উঠছে সব মহলে। এখন কন্ট্রোল রুম খুলে নিজের অবস্থান আরও জটিল করলেন আনন্দ বোস।






Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...