Wednesday, June 24, 2026

টলিউডে ফের ভাঙনের ছবি, দেড় যুগের দাম্পত্যে ইতি অনিন্দ্য-মধুজার 

Date:

Share post:

অস্থির পরিস্থিতিতে যখন বাংলার মন খারাপ পথে নেমে প্রতিবাদে টলিউড, ঠিক তখনই বিনোদন জগতে খারাপ খবর। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা, ঋষি কৌশিকের বিস্ফোরক পোস্ট এসব নিয়ে যখন চর্চা, তখনই খবর গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের (Madhuja Banerjee)দাম্পত্য ভাঙছে। রবিবাসরীয় সন্ধ্যায় রবীন্দ্র গানে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানালেন গায়কের স্ত্রী। বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও দুজনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান অনিন্দ্য-পত্নী।

‘চন্দ্রবিন্দু’ গায়ক নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। মধুজা নিজেও শিল্পী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’ অনিন্দ্য-মধুজার এই বিচ্ছেদের অনুরাগীদের মনেও জুড়েছে বিষাদের সুর। চলতি বছরের শুরু থেকে মৃত্যু, বিচ্ছেদ, আর অশান্তির খবরে তোলপাড় রাজ্য থেকে দেশ। আরও এক জুটি ভাঙার খবরে নেট দুনিয়া বলছে, ‘বছরটাই কি বিষাক্ত?’ উত্তর খুঁজছেন সবাই।


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...