Monday, April 13, 2026

আর জি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি হাইকোর্টে

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউকে বেরিয়ে আসছে। তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর জন্য যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আর্থিক দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সদ্য প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন আধিকারিক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। প্রধান বিচারপতি সেই আবেদন সাড়া দিয়ে মামলার অনুমতি দেন।

গতকাল, বুধবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত দু’টি বিষয়ে কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরা হয়। একটি করেছেন আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন। আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হস্তক্ষেপ চাইছেন তাঁরা। বুধবার ওই আবেদন করা হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।বিচারপতি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে, আর জি করের আর্থিক দুর্নীতি নিয়ে দ্বিতীয় আবেদনটি জমা পড়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে। আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

আরও পড়ুন: তদন্ত শুরুর এক সপ্তাহ পরও নেই “ব্রেক থ্রু”! প্রবল চাপে সিবিআই

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...