Tuesday, June 23, 2026

আনন্দপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! 

Date:

Share post:

বুধের সকালে আনন্দপুর এলাকায় (Anandapur) ঝোপের ধারে অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ দেখতে পায় পথ চলতি সাধারণ মানুষ। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police)। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেরিয়ে আনন্দপুরে রাস্তার ধারেই ঝোপের মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখেন পথ চলতি কয়েকজন মানুষ। মহিলাকে কেউ চিনতে পারেননি। তাই দ্রুত থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান মহিলাকে অন্য কোথাও মেরে আনন্দপুরে ঝোপের ধারে ফেলে যাওয়া হয়েছে। আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের মাঝে ফের শহরে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...