Thursday, May 28, 2026

দুই আরপিএফ জওয়ানকে চলন্ত ট্রেনে খু.ন করে ছু.ড়ে ফেলা হল দে.হ!

Date:

Share post:

যোগীরাজ্যে নৃশংস ঘটনা। চলন্ত ট্রেনে ২ আরপিএফ জওয়ানকে খুন করে ছুঁড়ে ফেলে দেওয়া হল। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে ২ আরপিএফ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। এই নৃশংসভাবে হত্যার ঘটনায় ফের রেলকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। ট্রেনের মধ্যে আরপিএফ জওয়ানদের সুরক্ষাই দিতে পারছে না রেল তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে? এখন এই প্রশ্নই ঘুরছে সর্বত্র।

মৃতরা হলেন প্রমোদ কুমার এবং জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। আরপিএফের প্রাথমিকভাবে অনুমান, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন দুই জওয়ান। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

রাতভর আতঙ্কে কাটিয়ে উত্তরপ্রদেশের বারমের থেকে ট্রেনটি বুধবার দুপুরে গুয়াহাটি পৌঁছয় তারপরেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা। রেলের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ট্রেনে কোনরকম নিরাপত্তা নেই। সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে এখন ট্রেনে যাতায়াত করতে হয়।

 

Related articles

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...