Sunday, May 3, 2026

ফের বিতর্কে বন্দে ভারত, ডালে মিলল আরশোলা!

Date:

Share post:

ফের বিতর্কে বন্দে ভারতের খাবার।মুম্বইয়ের এক ব্যবসায়ী বন্দে ভারত এক্সপ্রেসে তার পরিবারের সাথে শিরডি থেকে শহরে ফিরছিলেন। ট্রেনে খাবারের সঙ্গে যে ডাল দেওয়া হয় তাতে আরশোলা দেখে রীতিমত অবাক হয়ে যান তিনি। রিক্কি জেসওয়ানি নামে ওই ব্যবসায়ী জানান, তার বোন নিরামিষ খান এবং ডালের পাত্রে আরশোলা দেখতে পাওয়ার আগেই তার খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। এমনকী, ততক্ষণে তার ৮০ বছর বয়সী বাবা সহ পুরো পরিবার সেই ডাল খেয়ে ফেলেছিলেন।তার অভিযোগ, প্যান্ট্রি কারে গিয়ে দেখেন ডাস্টবিনের ঠিক পাশেই খাবার তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রচুর আরশোলা চারদিকে ঘুরছে।

তার আরও অভিযোগ, এসি চেয়ার কার কোচের সি৫ কোচে যে দই পরিবেশন করা হয়েছিল তাও নষ্ট হয়ে গিয়েছিল।এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেখানে জেসওয়ানির ছেলে আরিয়ানকে আইআরসিটিসি কর্মকর্তাদের বলতে দেখা যায় যে যখন আরশোলার কথা সে জানতে পারে তখন সে ডাল খাচ্ছিল। দাদুর বয়স ৮০। তিনি এমন দূষিত খাবার খেতে পারেন? এরপরেই দেখা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে রেলওয়ের আধিকারিকরা যাত্রীদের অভিযোগ দায়ের করতে বলেন এবং জানান যে তারাও একই খাবার খান। অভিযোগ জানানোর পরেই ওই ব্যবসায়ী আইআরসিটিসি এবং ‘রেলওয়ে মদত’ থেকে ফোন পেয়েছিলেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন বলেই জানান তিনি।

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...