Friday, June 19, 2026

R G Kar: মৃতার শরীরে ১৫০ গ্রাম সিমেন! স্যোশাল মিডিয়ার তত্ত্ব দিয়ে সুপ্রিম-ভর্ৎসনার মুখে CBI

Date:

Share post:

আর জি করে মৃতা তরুণীর শরীরে মিলেছে ১৫০ গ্রাম সিমেন! তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে এই ‘বিকৃত তথ্য’। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানি এই নিয়ে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachur) ভর্ৎসনার মুখে পড়লেন CBI-এর আইনজীবী। প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, স্যোশাল মিডিয়ায় (Social Media) কী গুজব চলছে তার ভিত্তিতে আদালতে সওয়াল করা চলে না।
এদিন, সুপ্রিম কোর্টে (Supreme Court) R G Kar কাণ্ডের-শুনানি চলাকালীন মৃতা তরুণীর শরীরে ১৫০ গ্রাম সিমেন মিলেছে বলে স্যোশাল মিডিয়ার ‘গুজবের’ কথা উল্লেখ করেন সিবিআইয়ের আইনজীবী। বিষয়টি শুনেই তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের হাতে ময়নাতদন্তের আসল রিপোর্ট রয়েছে। ১৫০ গ্রাম বলতে কী বোঝানো হয়েছে, তা জানি আমরা। তর্ক করতে সোশ্য়াল মিডিয়ার তত্ত্ব টানবেন না।“

ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই সিমেন অর্থাৎ দেহরস নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্য খারিজ হয়ে যায়। ফরেন্সিকক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত জানান, এক্সটার্নাল এবং ইন্টার্নাল জেনিটেলিয়া বলতে বোঝায় জরায়ু এবং তার সঙ্গে আর যা কিছু আছে। দুই দিকের ওভারি…সেই স্ট্রাকচারটির ওজন ১৫১ গ্রাম। তরলের আলাদা বিবরণ রয়েছে। সেটা আলাদা সংগ্রহ করা হয়েছে। সেটা পাঠানো হয়েছে। অর্থাৎ ভিসেরার জন্য ১৫১ গ্রাম ওজনের দেহাংশ সংগ্রহ করা হয়। ভিসেরার জন্য মৃতার শরীরের সংগৃহীত অংশের সঙ্গে দেহরসের কোনও সম্পর্ক নেই।






Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...