Saturday, June 20, 2026

ঘোষণা হয়ে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের ইস্টবেঙ্গলের সূচি, লাল-হলুদের গ্রুপে কারা ?

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ইস্টবেঙ্গল এফসির সূচি। বৃহস্পতিবার ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র। সেখানেই লাল-হলুদের প্রতিপক্ষ দলগুলির নাম বেছে নেওয়া । লাল-হলুদ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের খেলতে হবে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে। ভুটানে গিয়েই সবক’টি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ম্যাচগুলি হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ। সেখানে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন আসিরের কাছে হেরে যায় তারা। ফলে খেলতে হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগে।

এএফসি চ্যালেঞ্জ লিগে রয়েছে পাঁচটি গ্রুপ। পশ্চিম এশিয়ার ১২টি এবং পূর্ব এশিয়ার ৬টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ থেকে সি-তে থাকছে পশ্চিম এশিয়ার দলগুলি। বাকি দুই গ্রুপে পূর্ব এশিয়ার। গ্রুপ এ থেকে সি-র প্রতিটিতে থাকছে চারটি করে দল। ‘ডি’ এবং ‘ই’ গ্রুপে থাকছে তিনটি করে দল। গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলা হবে ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে। কোয়ার্টার ফাইনাল থেকে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...