Friday, June 26, 2026

শিশু ও মহিলাদের নগ্ন ভিডিও রেকর্ডের অভিযোগ! আমেরিকায় গ্রেফতার ভারতীয় চিকিৎসক

Date:

Share post:

শিশু (Child) এবং মহিলাদের (Women) নগ্ন ছবি এবং ভিডিয়ো গোপনে তোলার গুরুতর অভিযোগ! যৌন অপরাধের অভিযোগে আমেরিকায় (United States) গ্রেফতার এক ভারতীয় চিকিৎসক (Indian Doctor)। ৪০ বছর বয়সী ওই ভারতীয় চিকিৎসকের নাম ওমাইর এজাজ। এই মুহূর্তে তিনি আমেরিকার জেলে বন্দি। যৌন অপরাধের দায়ে ২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে চিকিৎসককে। ভারতীয় চিকিৎসকের এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, গত ৮ অগাস্ট ওমাইর এজাজকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। হাসপাতালের একাধিক বাথরুম, পোশাক পরিবর্তনের ঘর, শয্যাকক্ষ এবং নিজের বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা লুকিয়ে রাখতেন ভারতীয় চিকিৎসক। আর সেই গোপন ক্যামেরায় দু’বছর বয়সী শিশু থেকে শুরু করে শতাধিক মহিলার নগ্ন ছবি তিনি তুলেছেন বলে আমেরিকার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এজাজের স্ত্রীই প্রথম পুলিশের কাছে তাঁর স্বামীর কুকীর্তির কথা ফাঁস করেন। তবে এজাজের নামে অন্য কোনও অপরাধের ইতিহাস নেই। তাই এই ঘটনার সত্যতা নিয়েও উঠছে প্রশ্ন। এর পিছনে আমেরিকার কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি তদন্তে নেমে পুলিশের অভিযোগ, এজাজের একটি হার্ড ডিস্কে ১৩ হাজারের বেশি ভিডিয়ো পেয়েছে পুলিশ। এছাড়া স্মার্ট ফোন ও অন্যান্য হার্ড ডিস্কে আরও প্রচুর পরিমাণে ভিডিয়ো ও ছবি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সম্পূর্ণ তদন্ত শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড কাউন্টির রচেস্টার হিলসে বসবাস চিকিৎসক এজাজের। ২০১১ সালে ভারত থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এজাজ। তিনি পরে সে দেশের নাগরিকত্বও পেয়েছেন।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...