Thursday, May 14, 2026

ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী! নির্যাতনের মামলা দায়ের বধূর, কী জানাল আদালত

Date:

Share post:

প্রতিদিন নানা ধরনের মামলা ওঠে আদালতে। সওয়াল-জবাব শোনেন বিচারক-বিচারপতিরা। তা বলে, স্বামী ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি বলে নির্যাতনের মামলা! শুনতেই চাইলেন না বিচারপতি। মামলাটিতে স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court)।

৪৯৮- এ ধারায় মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছিলেন এক বধূ। তাঁর অভিযোগ, একটু ফ্রেঞ্চ ফ্রাই (French Fry) খেতে চেয়েছিলেন তিনি। বারবার নাকচ করে দিচ্ছিলেন স্বামী। সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাঁকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকী, মুখে তুলতে দেওয়া হয়নি ভাত ও মাংসও। মহিলার দাবি, এইসব ‘অত্যাচার’ ছাড়া কিছু নয়। দিনের পর দিন ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে ৪৯৮- এ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। অভিযুক্ত স্বামীর পাল্টা যুক্তি ছিল, সন্তান হওয়ার কারণেই তাঁকে ওই সব খেতে বারণ করা হয়েছিল।

স্বামীর অভিযোগ, সন্তান হওয়ার আগে স্ত্রীর সঙ্গে তিনি ৬ বছর আমেরিকায় (America) থাকতেন। ওই সময় স্ত্রী শুধু মোবাইল ও টিভিতে মগ্ন থাকতেন। বাড়ির কোনও কাজ করতেন না। সংসারের সমস্ত কাজ করতে স্বামীকে বাধ্য করা হত বলে অভিযোগ করেন ওই যুবক। দুই পক্ষের বক্তব্য শোনার পরে ‘বিরক্ত’ বিচারপতির মন্তব্য, ‘তুচ্ছ ঘটনা’। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হলে আদালত অবমাননা করা হবে। আগেই এই ‘উদ্ভট’ মামলা থেকে রেহাই পেয়েছিলেন মামলাকারী মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। এবার স্বামীর উপরে মামলাও স্থগিত করল উচ্চ আদালত। শুনানির সময় স্বামীর আবেদন ছিল তাঁকে কাজের জন্য আমারিকা যেতে দেওয়া হোক। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...