Sunday, June 28, 2026

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান, গব্বরকে নিয়ে বিশেষ বার্তা রোহিত-বিরাটের, আবেগঘন পোস্ট সচিনেরও

Date:

Share post:

গতকাল আন্তর্জাতিক এবং ঘোরয়া ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের অবসরের কথা জানান টিম ইন্ডিয়ার গব্বর। এরপরই আবেগঘন শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকেন শিখর। আর এবার ধাওয়ানকে নিয়ে আবেঘন বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলির। বিশেষ বার্তা সচিন তেন্ডুলকরেরও।

একটা সময়ে ভারতীয় টিমের ওপেনিং জুটিতে ভরসা ছিলেন রোহিত-ধাওয়ান জুটি। শুধু তাই নয়, রোহিত-ধাওয়ান-বিরাট, ভারতীয় ক্রিকেটের টপ অর্ডারের স্তম্ভ ছিলেন দীর্ঘদিন। একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন, জিতেছেন। অসংখ্য ট্রফি ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। যদিও বিরাট-রোহিতরা এখনও ভারতের জার্সি গায়ে খেললেও, টিম ইন্ডিয়ার জার্সি অনেকদিন গায়ে চাপাননা গব্বর। অবশেষে গতকাল অবসর। আর এদিন ধাওয়ানকে নিয়ে আবেগঘন বার্তা রোহিতের। তিনি সোশ্যাল মিডিয়ায় ধাওয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “ ঘর ভাগ করে নেওয়া থেকে মাঠে আজীবনের স্মৃতি ভাগ করা। উলটো দিক থেকে তুমি সব সময় আমার কাজ সহজ করে দিয়েছ। দ্য আল্টিমেট জাট।” অপরদিকে বিরাট বার্তা দিয়ে কোহলি লেখেন, “ ভয়ডরহীন অভিষেক থেকে ভারতের অন্যতম ভরসাযোগ্য ওপেনার হয়ে ওঠা। আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। খেলার প্রতি তোমার ভালোবাসা, খেলোয়াড়ি মনোভাব, সেই চেনা হাসি, দুরন্ত সব পারফরম্যান্স এবং হৃদয় উজাড় করে সামনে এসে দাঁড়ানো। মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই গব্বর।”

বিশেষ বার্তা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ক্রিকেটের মাঠ তোমার অভাব অনুভব করবে। খেলার প্রতি তোমার ভালোবাসা সংক্রমণের মতন। তোমার ক্রিকেটিয় কেরিয়ার অসাধারন। যাই হোক আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। ”

আরও পড়ুন- কলকাতা লিগে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল


Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...