Monday, May 11, 2026

আরজি কর কাণ্ডে সিজিওতে ফের হাজিরা সন্দীপের, এলেন সঞ্জয়-সপ্তর্ষিও 

Date:

Share post:

ফের সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে তিনি টানা ১০বার হাজিরা দিলেন। অন্যদিকে, হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও ফরেন্সিক আধিকারিক দেবাশিস সোমও হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে।জানা গিয়েছে, সোমবার সন্দীপকে তলব করা হয়েছে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলার তদন্তে। তবে সঞ্জয় ও দেবাশিসকে জেরা করা হচ্ছে হাসপাতালের আর্থিক দুর্নীতির কিনারা করতে।সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কেও।

উল্লেখ্য, এর আগে ৯ বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ। শনিবার হাজিরা দিতে না হলেও তার বেলেঘাটার বাড়ি ও তাঁর স্ত্রীর ক্যান্টনের আবাসন সহ প্রায় ১৫ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হানা দেওয়া হয়েছিল সঞ্জয়ের এন্টালির বাড়ি ও সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও। গতকাল দেবাশিসকে জেরা করা হয়েছিল নিজাম প্যালেসেও।

 

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...