Wednesday, May 13, 2026

নির্দেশ বাস্তবায়নে মামলা থেকে অব্যাহতি,সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাজ্যের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার।দ্বিতীয় ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ না মানার মামলা থেকে অব্যাহতি পেল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে বাস্তবায়ন করতে পারে রাজ্য, তাই এই মামলা থেকে অব্যাহতি। প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী পেনশন না দেওয়া নিয়ে এই মামলা হয়েছিল।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলেছিল রাজ্যের মুখ্যসচিব-সহ মোট ১৮ রাজ্যের মুখ্যসচিবকে।রাজ্যের তরফে আইনজীবী মঙ্গলবার জানান, ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের জুডিশিয়াল কমিশন নির্দেশিত পেনশন দেওয়ার জন্য আর্থিক তহবিল বরাদ্দ করা হয়েছে।এবার বিলও আনা হবে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা না দিলে মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছিল আদালত। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।আসলে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়েছিল, শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও দ্বিতীয় ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য।রাজ্যের আইনজীবীর বক্তব্য শোনার পর আজ সুপ্রিম কোর্ট রাজ্যকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...