Sunday, March 15, 2026

বৃষ্টি কমলেও পিছু ছাড়বে না দুর্যোগ! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ফের জারি হলুদ সতর্কতা 

Date:

Share post:

বৃষ্টি (Rain) কমলেও এখনই পিছু ছাড়ছে না দুর্যোগ! বৃহস্পতিবার রাতে সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। ইতিমধ্যে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে‌। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া- এই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। তার জেরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুধু দক্ষিণেই নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি হয়েছে। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।


spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...