Sunday, May 10, 2026

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির মুক্তিতে হস্তক্ষেপ করবে না কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির মুক্তিতে হস্তক্ষেপ করবে না কলকাতা হাই কোর্ট।এই ছবির প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। কিন্তু এই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।সিনেমাটি ৩০ অগাস্ট মুক্তি পাওয়ার কথা।

রাজীবকুমার ঝা নামে এক ব্যক্তি সিনেমাটির মুক্তি নিয়ে মামলা করেছিলেন।মামলাকারীর বক্তব্য, সিনেমাটি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তাই মুক্তি বন্ধ রাখা হোক। বৃহস্পতিবার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন।

এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। সমালোচনা করার অধিকার প্রত্যেকের রয়েছে। এ সমস্ত বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে। এ রাজ্যের মানুষ অনেক সহনশীল। তাদের বিচার বিবেচনার উপর ছেড়ে দিন। তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি।প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে ছবিটি মুক্তি পাবে। মুক্তির পর ছবির কোনও দৃশ্য নিয়ে আপত্তি থাকলে মামলাকারী তা আদালতের নজরে আনতে পারেন। সেই অংশটুকু বিবেচনা করে দেখবে হাই কোর্ট। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশের কথাও উল্লেখ করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...