Tuesday, May 12, 2026

চিনের বুকে কম্পন! এবার জলে ভারতের দ্বিতীয় পরমাণু শক্তিধর ‘অরিঘাত’

Date:

Share post:

ভারতীয় (India) নৌবাহিনীর হাতে এবার দ্বিতীয় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ আইএনএস ‘অরিঘাত’ (Arighat)। ভারতে তৈরি অত্যাধুনিক এই নয়া সাবমেরিনটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তুলে দেবেন নৌবাহিনীর হাতে। যা থেকে দু-ধরনের পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যাবে। এই খবরেই  রীতিমতো চাপে পড়েছে চিন।এর আগে ২০১৬ সালে পরমাণু শক্তিধর সাবমেরিন ‘অরিহন্ত’ পেয়েছিল ভারতীয় নৌসেনা। এবার বিশাখাপত্তনমের জলে নামতে চলেছে ‘অরিঘাত’। নয়া সাবমেরিনে থাকছে ৮৩ মেগাওয়াট লাইট ওয়াটার রিয়্যাক্টর। ফলে অন্যান্য সাবমেরিনের থেকে আরও অনেক বেশি সময় ধরে জলের নিচে থাকতে পারবে ‘অরিঘাত’ (Arighat)। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার। জলের তলায় গতি ঘণ্টায় ৪৪ কিলোমিটার।

এক নজরে সাবমেরিনের কিছু তথ্য:

  • ১১২ মিটার দৈর্ঘ্যের ডুবোজাহাজটির ওজন প্রায় ৬হাজার টন।
  • পরমাণু শক্তিচালিত ও পরমাণু অস্ত্রক্ষেপণে সক্ষম এই সাবমেরিন ব্যালেস্টিক, সাবমার্সিবল, নিউক্লিয়ার প্রযুক্তির ‘অরিহন্ত’-এর আধুনিক সংস্করণ।
  • চারটি ক্ষেপনাস্ত্র ছোঁড়ার জায়গা আছে।
  • ১২টি কে-১৫ জাতীয় এসএলবিএম ছুঁড়তে সক্ষম (৭৫০ কিলোমিটার দূরত্বে যেতে পারে)।
  • ৪টি কে-৪ সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল ছুঁড়তে সক্ষম। (সাড়ে ৩ হাজার কিলোমিটারের বেশি দূরত্বেও যেতে পারে)।







Related articles

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...