Saturday, March 14, 2026

জীবিত ফিরতে পারবেন সুনিতা উইলিয়ামসরা? সংশয়ে NASA!

Date:

Share post:

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে আট মাস আটকে থাকতে হচ্ছে অন্তরীক্ষে। নার্ভ শিথিল হচ্ছে, কমছে হাড়ের ক্ষমতা। আদৌ বেঁচে পৃথিবীতে ফিরতে পারবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর? স্টারলাইনার ব্যর্থ হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে এলন মাস্কের স্পেস এক্স (Space X) থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশযান পাঠানো হবে। তার মানে অপেক্ষা করতে হবে আরও ছ’ মাস। নাসার (NASA ) বিজ্ঞানীরা বলছেন আপাতত শরীর সুস্থ রাখতে অতিরিক্ত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন দুই মহাকাশচারী। খাবারের সমস্যা না হলেও এত দীর্ঘ সময় অভিকর্ষের বাইরে থাকতে থাকতে শরীর নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। চিন্তায় দুই বিজ্ঞানীর পরিবার।

সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে আন্তর্জাতিক স্পেশ স্টেশন (International Space station) থেকে ফিরতে পারছেন না। এরই মাঝে শোনা যাচ্ছে, সংকট দেখা দিয়েছে অক্সিজেন ও খাবারের! সত্যি কি তাই? নাসার আশ্বাস, স্পেশ স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ২টি কার্গো ফ্লাইট উড়ে গিয়েছে অক্সিজেন, জল, খাবার ও জামাকাপড় নিয়ে। একটি মহাকাশযানে আছে ৮,২০০ পাউণ্ডের জল, খাবার, প্রয়োজনীয় দ্রব্য। অপরটিতে আরও ৩ টন আনুষঙ্গিক জিনিস। তাই বিশেষ চিন্তার কোনও কারণ নেই। আরও জানানো হয়েছে, দুই মহাকাশচারী স্পেশ স্টেশনেই সবজি চাষ করছেন। মহাকাশ স্টেশনে আরও ভালো ফলন কী ভাবে সম্ভব-তা নিয়ে গবেষণাতেই ব্যস্ত রয়েছেন তাঁরা। তাঁদের সুস্থ থাকার জন্য প্রয়োজন ব্যায়ামের। সেই দিকে লক্ষ্য রেখে স্পেশ স্টেশনে তৈরি হয়েছে বিশেষ জিম-ও। এককথায়, ভালোই আছেন দু’জনে। সুনীতার মা বনি পাণ্ডিয়া সাংবাদিকদের বলেছেন, মেয়ে এর আগেও ৪০০ দিনের বেশি কাটিয়েছে স্পেশ স্টেশনে। নিজের কাজ নিয়ে ওর যথেষ্ট ধারণাও আছে। সব ঠিক হবেই। খুব বেশি চিন্তার কিছু নেই।


spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...