Monday, June 8, 2026

RG Kar-কাণ্ডে সুবিচারের দাবিতে রাজপথে সুচেতন, পাশে পটা-দুর্নিবার-বাদশা-পিয়া

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ও দোষীর বিচারে দাবিতে ‘পথের দাবি’-র ব্যানারে মিছিল কলেজে স্কোয়ার থেকে ধর্মতলা। রাজপথে সেই মিছিলে পা মেলালেন সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Suchetan Bhattacharya) সন্তান সুচেতন ভট্টাচার্য। বৃহস্পতিবার, বিকেলে কলেজে স্ট্রিট (College Street) ধরে মিছিল যায় ডোরিনা ক্রসিং পর্যন্ত। বিচার চেয়ে মিছিলে সুচতনের পাশাপাশি হাঁটেন সংগীতশিল্পী দুর্নিবার, অভিজিৎ বর্মন (পটা), সমাজকর্মী পিয়া চক্রবর্তী, বাদশা মৈত্র এবং এলজিবিটিকিউ আন্দোলনের কর্মীরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তানের পদযাত্রা মনে করিয়ে দেয় ১২ বছর আগে ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরার মোমবাতি মিছিল। মিছিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে আওয়াজ ওঠে, ”সিবিআই-কে চেপে ধর/জাস্টিস ফর আর জি কর।”আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণীর নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে CBI। কিন্তু কলকাতা পুলিশের তদন্তকালীন গ্রেফতারির পরে কেন্দ্রীয় সংস্থার তদন্তে কোনও অগ্রগতিই নজরে পড়ছে না। ফলে বিচারের দাবি জোরালো হচ্ছে। সুবিচারের দাবিতে প্রতিদিন রাজপথে একাধিক রাজনৈতিক-অরাজনৈতিক ব্যানারে মিছিল হচ্ছে। এদিন ‘পথের দাবি’ নামে সেই মিছিলের আহ্বান জানায় নাগরিক সমাজ। মিছিলের সামনের সারিতেই সুচেতন। মিছিল থেকে সামাজিক, প্রশাসনিক সবক্ষেত্রে ধর্ষণ সংস্কৃতি বন্ধের দাবি তোলেন তিনি। তাঁর কথায়, ”এই মুহূর্তে সবার একটাই দাবি, সঠিক বিচার। আমরা সবাই সেটাই চাইছি। সঠিক বিচার হোক।”

তবে, সুচেতনের (Suchetan Bhattacharya) এদিনের মিছিলের ছবি মনে করাল ১২ বছর আগে কলকাতার নাবালিকা কন্যাকে ধর্ষণ-খুনের অভিযুক্ত ধনঞ্জয় ভট্টাচার্যের ফাঁসির দাবিতে মীরা ভট্টাচার্যের সেই মোমবাতি মিছিল। ২০০৪ সালে ধনঞ্জয়ের ফাঁসির সাজা কার্যকর হয়। তবে, এখন ফের প্রশ্ন উঠছে আদৌ তিনি দোষী ছিলেন কি না তা নিয়ে।

এদিনের মিছিলে পা মিলিয়ে পটা, দুর্নিবারদের মতে, এই অপরাধের কঠিনতম সাজা না হলে আর মানুষ হিসেবে নিজেদের আয়নার সামনে দাঁড়াত করাতে পারব না। মিছিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে আওয়াজ ওঠে, ”সিবিআই-কে চেপে ধর/জাস্টিস ফর আর জি কর।”






Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...