Wednesday, May 6, 2026

সেপ্টেম্বরে সুখবর, রবিবারেও গঙ্গার তলা দিয়ে মেট্রো!

Date:

Share post:

অফিস টাইমের ব্যস্ততায় হাওড়া স্টেশন পৌঁছেই গ্রীনলাইনে মেট্রো ধরেন? গঙ্গার তলা দিয়ে নিমেষে হাওড়া থেকে কলকাতায় পৌঁছে যাওয়ার জন্য রেল যাত্রীদের অন্যতম ভরসা হয়ে উঠেছে এই নতুন মেট্রো রুট। কিন্তু সোমবার থেকে শনিবার পর্যন্ত গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল (Metro Rail) গেলেও রবিবারে পরিষেবা বন্ধ থাকতো। এবার সেই সিদ্ধান্ত বদল। আগামী রবিবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই গ্রিন লাইনে মেট্রো (Green Line Metro) দৌড়বে। পুজোর (Durga Puja) আগে পরীক্ষামূলকভাবে এই মেট্রো চালানো হবে বলে খবর।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে প্রতি রবিবার রবিবার প্রথম ট্রেন দুপুর ২ টো ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। শেষ পরিষেবা মিলবে রাত ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত। পুজোর সময় প্রয়োজনমতো সুচি পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।


Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...