Tuesday, June 16, 2026

নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েই কিংবদন্তি পেলেকে খোঁচা রোনাল্ডোর, কী বললেন সিআরসেভেন?

Date:

Share post:

মাঠ হোক বা মঠের বাইরে, একের পর এক রেকর্ড করে চলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ ছারলেও, ইউরোপীয় ফুটবলে আজও রোনাল্ডোর রেকর্ড ভাঙার ধারেকাছে এখনও আসতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কারণে উয়েফা থেকে বিশেষ সম্মানও পাবেন তিনি। আর এরই মধ্যে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জনিয়ে দিলেন সিআরসেভেন। সঙ্গে দিলেন প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলেকে খোঁচা।

এখনও পর্যন্ত কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। সব মিলিয়ে করেছেন ৮৯১ গোল। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন তাঁর পিছনে। তবে এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় পর্তুগিজ তারকা জানালেন তাঁর আগামী লক্ষ্যের কথা। এই নিয়ে রোনাল্ডো বলেন, “ এর মধ্যেই আমার ৯০০ গোল হয়ে যাবে। তারপর আমি ১০০০ গোলে পৌঁছে যাব। আমি সেটা করতে চাই। ৪১ বছরে অবসর নেব কিনা জানি না। সেই জন্যই বলছিলাম, আমি বর্তমানে বাঁচতে চাই। যদি চোটআঘাত না পাই, তাহলে ১০০০ গোলে পৌঁছব। আমার কাছে ফুটবল জীবনে সেটাই সেরা লক্ষ্য হবে।” এরপর পেলেকে খোঁচা দিয়ে সিআরসেভেন বলেন, “ একটাই পার্থক্য রয়েছে, আমি যত গোল করেছি, তার ভিডিও রয়েছে। ফলে আমি সেটা সত্যিকারে প্রমাণ করতে পারব।” তারপর রোনাল্ডো বলেন, “আমি পেলেকে সম্মান করি। কিন্তু যদি আরও গোল দেখতে চাও, তাহলে আমি ট্রেনিংয়ের ভিডিও নিয়ে আসব। সেগুলোও ভিডিওয় আছে। সবাইকে প্রমাণ দেখাতে পারব।”

আরও পড়ুন- আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের পথে তিন প্রধানের সমর্থকরা


Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...