Tuesday, June 23, 2026

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের পথে তিন প্রধানের সমর্থকরা

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ও দোষীর বিচারে দাবিতে ফের পথে নামল কলকাতা ফুটবলের তিন প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা। ১৮ আগস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের পর ফের হাতে হাত রেখে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ও দোষীর বিচারে দাবিতে ফের পথে নামের তিন প্রধানের সমর্থকেরা। এদিন মিছিল যায় কলেজে স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত।

আর জি কর হাসপাতালে তরুণীর নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কলকাতা পুলিশের তদন্তকালীন গ্রেফতারির পরে কেন্দ্রীয় সংস্থার তদন্তে কোনও অগ্রগতিই নজরে পড়ছে না। ফলে বিচারের দাবি জোরালো হচ্ছে। সুবিচারের দাবিতে প্রতিদিন রাজপথে একাধিক রাজনৈতিক-অরাজনৈতিক ব্যানারে মিছিল হচ্ছে। এদিনও সেই দাবিতে পথে নামে লাল-হলুদ, সবুজ-মেরুন, সাদা-কালো সমর্থকরা।

গত ১৮ আগস্ট ডার্বি বাতিলের পর প্রতিবাদ হিসাবে যুবভারতীরর সামনে মিছিল বার করেছিল তিন প্রধানের সমর্থকেরা। মাঠের মধ্যে লড়াই হলেও, আর জি কর কাণ্ডে মাঠের বাইরে এদিনও এক সুরে সুর মেলালেন তিন প্রধানের সমর্থকেরা।

আরও পড়ুন- এখনই ছাড় নয় ব্রিজভূষণের, কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টম্বর


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...