Monday, March 16, 2026

কমবে বৃষ্টি! নিম্নচাপের হাত ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

Date:

Share post:

রাজ্যে আপাতত ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। শুক্রবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার (Kolkata) আকাশ রোদ ঝলমলে। তবে চড়া রোদ এবং আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন শহরে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে এদিন আলিপুর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হবে। পরে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এই নিম্নচাপটি ওডিশা এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে অস্বস্তি বাড়বে। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। শুক্রবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে।


অন্যদিকে শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...