Wednesday, May 13, 2026

মুম্বইতে গাড়ির ধাক্কায় মৃত্যু দুধ বিক্রেতার! গ্রেফতার ১৭ বছরের কিশোর 

Date:

Share post:

ফিরল পুণের (Pune) পোর্শেকাণ্ডের ভয়াবহ স্মৃতি! এবার মুম্বইতে (Mumbai) গাড়ির ধাক্কায়;(Accident) মৃত্যু হল এক দুধ বিক্রেতার। চার চাকা গাড়িটি ১৭ বছরের এক কিশোর চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে অভিযুক্তের পাশাপাশি গাড়ির মালিক-সহ আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নবীন বৈষ্ণব (২৪)। পেশায় দুধ বিক্রেতা ছিলেন। মুম্বইয়ের গোরেগাওঁ এলাকায় প্রতিদিন ভোরবেলা নিজের মোটরবাইকে করে বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ সেই কাজে বেরিয়েছিলেন। তবে আচমকা উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির স্করপিও গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন নবীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নবীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের নাম ইকবাল জিবানি (৪৮)। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে তাঁকে এবং তাঁর পুত্র ২১ বছরের মহম্মদ ফাজ ইকবার জিবানিকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে গাড়ির চালক ওই কিশোরটি মত্ত অবস্থায় ছিল কি না, আগের রাতে সে কোথায় ছিল সব খতিয়ে দেখছে পুলিশ ‌ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে টাওয়ার লোকেশনও।  তবে স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তার ভুল দিক থেকে আসছিল। বাইকে ধাক্কা মারার পর গাড়িটি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা খায়। তবে ঘাতক গাড়ি থেকে কিশোর দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। পরে পুলিশ তাকে ধরে গ্রেফতার করে। তবে আচমকা যুবকের মৃত্যুতে শোকের ছায়া। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব পরিবার।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...