Thursday, June 4, 2026

বাংলাদেশে আন্দোলনে মৃত হাজার ছাড়িয়েছে, অন্ধ চারশোরও বেশি!

Date:

Share post:

শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে। ছাত্রদের সেই আন্দোলন রূপ নিয়েছিল গণ আন্দোলনের। দাবি উঠেছিল, শেখ হাসিনার ইস্তফা। উত্তপ্ত পরিস্থিতিতে মৃতের সংখ্যা হাজারেরও বেশি। দৃষ্টিশক্তি হারিয়েছেন চারশোরও বেশি জন। এমনটাই দাবি মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের। চিকিৎসাধীনদের দেখতে বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসেছিলেন তিনি। প্রতিশ্রুতি, বিদেশ থেকে ডাক্তারদের নিয়ে এসে উন্নতমানের চিকিৎসা করা হবে।

হাসপাতাল পরিদর্শনে এসে নুরজাহান এদিন কথা বলেন আহত আন্দোলনকারীদের সঙ্গে। কথা বলেন জখম হওয়া পুলিশকর্মীদের সঙ্গেও। খোঁজ নিয়েছেন যাবতীয় চিকিৎসা ব্যবস্থার। পরিদর্শনের পরে তিনি বলেন, আন্দোলনে পুলিশের হস্তক্ষেপে দৃষ্টিশক্তি হারিয়েছেন চারশোরও বেশি মানুষ। এদের মধ্যে কেউ ১টি বা কেউ ২টি চোখই হারিয়েছেন। গুরুতর আঘাতের জন্য অনেকের পা কেটে বাদ দিতে হয়েছে। আন্দোলন-পরিস্থিতিতে মৃতের সংখ্যা পেরিয়েছিল হাজারেরও বেশি। পুলিশকর্মীদেরও  মাথায় ও পায়ে আঘাত লেগেছে।

তার প্রতিশ্রুতি, আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বলেন, উন্নতমানের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকদের বিশেষ দল নিয়ে আসার কথাও ভাবা হয়েছে। সেই জন্য বিশ্বব্যাঙ্ক ও বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। নুরজাহান জানিয়েছেন, আন্দোলনের জন্য নিহতদের পরিবারের যাবতীয় দায়িত্ব নেবে সরকার।

 

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...