Thursday, June 25, 2026

লোক ঠকাচ্ছেন কেয়া শেঠ! কেন বললেন শতরূপা? সরব চিত্রাঙ্গদাও

Date:

Share post:

অনলাইনে শাড়ি কিনতে গিয়ে প্রতারণার শিকার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) মা। কেয়া শেঠস এক্সক্লুসিভের (Keya Seth’s Exclusive) তরফ থেকে নকল শাড়ি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শতরূপা সান্যাল (Shatarupa Sanyal)। পাল্টা জবাব দিয়ে ভিডিও বার্তা শেয়ার কেয়ার (Keya Sheth)।

দুর্গাপুজোর (Durga Puja) আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে হয়েছে। আজকালকার দিনে রাস্তায় ঘুরে শপিং করার চেয়ে অনলাইনেই জিনিস কিনতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। সেই তালিকায় আছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা শতরূপা সান্যাল। অভিনেত্রী পরিচালক ‘কেয়া শেঠস এক্সক্লুসিভ’ থেকে তিনি একটি বোমকাই শাড়ি কিনেছিলেন। আর তাতেই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ! শতরূপার কথায়, শাড়ির দাম ১ হাজার টাকারও কম, অথচ তাঁর থেকে ৫ হাজার টাকা নেওয়ার পর নকল জিনিস ডেলিভারি করা হয়েছে। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ জানালাম, এটা নকল, ফেরত দিতে চাই। তারা মেইলে ও ফোনে জানালো- ফেরৎ হয়না! বদলও হয়না!! পলিসি তাদের এ রকমই। লোক ঠকানোর কী নির্লজ্জ ধান্দা! আমার পুরো টাকাটাই জলে!’ এরপরই বিজ্ঞাপিত ব্র্যান্ড থেকে কেনাকাটার বিষয়ে সকলকে সতর্ক করেছেন তিনি। শতরূপার এই পোস্টে কমেন্ট করেন বড় মেয়ে চিত্রাঙ্গদাও।

অভিযোগ শোনার পর পাল্টা জবাব দিতে আসরে কেয়া শেঠ নিজেই। শতরূপা, চিত্রাঙ্গদাকে একহাত নিয়ে ভিডিওবার্তায় তাঁর পাল্টা অভিযোগ, সাইটেই শাড়ির বিবরণীতে লেখা ছিল এটি ‘আসল নয়’। তাই সেটা না দেখে, শাড়ি অর্ডার করা শতরূপারই ভুল। এমনকী, চিত্রাঙ্গদাকে তিনি পরামর্শ দেন, যাতে তিনি তাঁর মাকে অনলাইন কেনাকাটার খুঁটিনাটি বুঝিয়ে দেন। কেয়া জানান, তাঁর ব্র্যান্ডে রিটার্নের কোনও অপশন নেই, যদি না শাড়িতে কোনও ডিফেক্ট থাকে।তবুও শতরূপার সঙ্গে তাঁদের মেইলে কথোপকথন হয়েছিল শাড়ি বদলে দেওয়ার ব্যাপারে। তারপরেও অভিনেত্রী পরিচালক সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন তার কারণ ব্যক্তিগত আক্রোশ। কেয়াকে আরও বলতে শোনা যায়, বহুবছর আগে তাঁর কাছে শতরূপা এসেছিলেন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে গল্প শোনাতে এবং প্রযোজক হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। চিত্রাঙ্গদা – ঋতাভরীর মায়ের কাছে তাঁর ফোন নাম্বার থাকা সত্ত্বেও সমাজমাধ্যমে এই ধরনের পোস্ট আসলে ব্র্যান্ডের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেই অভিযোগ কেয়া শেঠের।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...