Thursday, May 14, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে নজির ভারতের , ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় প্রীতির

Date:

Share post:

শুক্রবার ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে একাধিক পদক ভারতের ঝুলিতে। এমনকি প্যারালিম্পিক্সে নজির গড়ল ভারত। এদিন প্যারালিম্পিক্সের ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে প্রথম বার পদক জয় ভারতের। ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। এই সাফল্যের পরই প্রীতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এদিন মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জেতেন প্রীতি। ১৪.২১ সেকেন্ড সময় করে পদক জয় করেন তিনি। এই ইভেন্টে সোনা জয় করেছেন চিনের জিয়া ঝৌ । তিনি সময় নিয়েছেন ১৩.৫৮। এবং রুপোর পদক জিতেছেন চিনেরই কিয়ানকিয়ান গুয়োর । তিনি সময় নিয়েছেন ১৩.৭৪।

প্রীতির এই সাফল্যের পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি। প্রীতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ প্রীতিকে শুভেচ্ছা। মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। এই সাফল্য উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। ”

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ী দুই শুটারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, কী লিখলেন তিনি ?


Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...