Tuesday, June 23, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ী দুই শুটারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, কী লিখলেন তিনি ?

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে যা হয়নি, ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে তা হয়েছে। ভারতের ঝুলিতে এসেছে সোনার পদক। সোনার পদক দিয়ে ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সের পদকের অভিযান শুরু করে ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জয় করেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জয় ভারতীয় শুটার মোনা আগরওয়ালের। টোকিও প্যারালিম্পিকে এসএইচ ওয়ান ক্যাটাগরিতে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। আর এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাস্তে শুরু করেন ভারতের দুই শুটার। প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ী দুই ভারতীয় শুটারকে শুভেচ্ছা প্রধানন্ত্রী নরেন্দ্র মোদির। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

এদিন অবনীকে নিয়ে মোদি বলেন, “ প্যারিস প্যারালিম্পিক্সে ভারত তার পদকের খাতা খুলল। অবনী লেখারাকে অভিনন্দন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জয়ের জন্য। তিনি তিনটি প্যারালিম্পিক্সে পদক জিতে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে ইতিহাসও সৃষ্টি করেছেন। তাঁর এই সাফল্য ভারতকে গর্বিত করে চলেছে।”

অপরদিকে মোনা আগারোয়ালকে নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ প্যারিস প্যারালিম্পিক্সে এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য মোনা আগরওয়ালকে অভিনন্দন। তাঁর অসাধারণ কৃতিত্ব তার উৎসর্গ অসাধারণ । মোনাকে নিয়ে ভারত গর্ব।”

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জয় অবনীর, একই ইভেন্টে ব্রোঞ্জ জয় মোনার

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...