Saturday, June 20, 2026

মেঘালয় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাধিয়ারানি সাংমা

Date:

Share post:

মেঘালয় বিধানসভা উপনির্বাচনে গামবেগড়ে থেকে প্রার্থী করা হল সাধিয়ারানি সাংমাকে। শুক্রবার এআইটিসি প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করেছে, মেঘালয়ের বিধানসভা উপনির্বাচনে ৫৬- গামবেগড়ে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধিয়ারানি।

এর আগে বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন তৃণমূলের মুকুল সাংমা। ওই রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন পেয়েই বিরোধী দলনেতা হয়েছেন তিনি। মেঘালয় বিধানসভা সচিবালয় থেকে মুকুলের নয়া পদ নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বাংলা থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক এক্স হ্যান্ডেলে তার পোস্টে আশা প্রকাশ করেছেন, মেঘালয়ের মানুষের অধিকার রক্ষার জন্য মুকুল নিশ্চিত ভাবেই তার স্বর তুলবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেকের লক্ষ্য ছিল, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের ভোটে লড়েছিল তৃণমূল। গোয়া এবং ত্রিপুরায় সাফল্য না পেলেও মেঘালয়ে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস।

মেঘালয়ের সবুজ শিবিরের পক্ষ থেকে আগেই মুকুল জানিয়েছিলেন,গামবাগড়ে কেন্দ্রে উপনির্বাচনের জেনিথ সাংমার স্ত্রী সাধিয়ারানার নাম ভাবা হয়েছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়য়ের গ্রিন সিগন্যালের অপেক্ষা। অবশেষে মিলল সেই সিলমোহর।

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...