Thursday, May 14, 2026

সিনেমাকে বিদায়, অভিনয় ছাড়ছেন লাবনী সরকার! কিন্তু কেন?

Date:

Share post:

আড়াইশোর বেশি সিনেমাতে অভিনয় করার পর এবার লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সরছেন অভিনেত্রী লাবনী সরকার (Labani Sarkar)। কারণ জানলে চমকে যাবেন। বাংলা সিনেমা জগতে (Bengali Entertainment Industry) যে কয়েকজন অভিনেত্রী ব্যবসায়িক মন্দার বাজারেও একটানা ছোট বড় সবধরনের সিনেমায় কাজ করে গেছেন লাবনী তাঁদের মধ্যে অন্যতম। নায়িকা হিসেবে বিশেষ কিছু না করতে পারলেও সহ- অভিনেত্রী হিসেবে কখনও বোন- বা বৌদি আবার কখনও সমবয়সী হিরোদের মা- কাকিমার চরিত্রেও সাবলীল ভাবে অভিনয় করে গেছেন তিনি। কিন্তু আর না। এবার রঙিন জগত থেকে দূরে সরে নিজের জীবনকে এক ভিন্নধর্মী রঙে রাঙাতে চলেছেন লাবনী। রিমোট পেরেন্টিং এর মাধ্যমে ইতিমধ্যেই একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি।কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু শিশুর দায়িত্ব নিতে চলেছেন।

বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। লাবনী সরকারের কথায়,’আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না। এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয়। মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম। সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি শিশুর দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক শিশুর দায়িত্ব নেব।’ পর্দায় একাধিকবার মা হলেও বাস্তবে সন্তানের মা হওয়ার আনন্দ ঠিক কতটা? লাবনী জানান, এ অনুভূতি ভাষায় বোঝানোর নয়।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...