Tuesday, March 3, 2026

মাঝে দু’দিনের বিরতি, সোমবার ফের সিজিওতে সিবিআই জেরার মুখে সন্দীপ

Date:

Share post:

দু’দিনের বিরতির শেষ। ফের সিবিআই অস্বস্তিতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কেন্দ্রীয় এজেন্সির ডাকে সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্স সন্দীপ। এই নিয়ে শেষ ১৮ দিনে ১৬ বার সিবিআইয়ের মুখোমুখি হলেনতিনি।

আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাযর পাশাপাশি দুর্নীতি তদন্তে গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট, এই ১৫ দিনে সন্দীপকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য ১৪ বার ডেকে পাঠানো হয় সিবিআই দফতরে। মাঝে একটি রবিবার আবার তাঁর বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সন্দীপের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয়। আর বাকি দিন গুলিতে তিনি তিনি সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদ সামনে বাড়ি ফিরতেন রাতে। কিন্তু গত শনি এবং রবিবার তাঁকে ডাকা হয়নি। ফের সোমবার হাজিরা দিতে বলা হয়। সেইমত সকলেই সিবিআই দফতরে চলে আসেন তিনি।

আদালতের অনুমতিতে ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য সম্পর্কেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই সূত্রেই সিজিওতে ডেকে পাঠানো হয়েছে সন্দীপকে।

আরও পড়ুন: হোটেলে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ! কর্নাটকের বিজেপি নেতার ‘কীর্তিতে’ শোরগোল 

 

 

spot_img

Related articles

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...

শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস-গৌর পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নবদ্বীপ এখন ‘হেরিটেজ টাউন’ 

আজ দোল। রঙের উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য...

সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরানি ড্রোন! ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াধের মার্কিন দূতাবাসে (US embassy in Riyadh) ইরানের ড্রোন হামলা, ভাইরাল জ্বলন্ত দূতাবাসের ছবি - ভিডিও (সত্যতা যাচাই...