Wednesday, May 13, 2026

চুক্তি ভিত্তিক কর্মীদের দায়িত্ববোধ থাকে? রাজ্যকে নিয়োগে ‘না’ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগে ভিন্ন মত প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। একদিকে চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিশ্চয়তা ও অন্যদিকে কাজের মান নিয়ে প্রশ্ন তোলে আদালত। এই প্রসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা আদালতে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এবছরের শুরুতে এই দুই আদালতে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হলে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ সেই মামলায় নিয়োগে স্থগিতাদেশ দেন। পাল্টা নিয়োগের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, চুক্তির ভিত্তিতে নিয়োগ করলে আদৌ কী কর্মীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হয়? তাঁর ভুলের দায়িত্বই বা কে নেবে? সেই সঙ্গে নির্দিষ্ট এই মামলায় আদালতের কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ হলে তিনি ফাইল হারিয়ে ফেললে তাঁর কাজের দায় কেন নেবেন, প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

পাশাপাশি আদালতের তরফে কর্মীদের বেতন ও চাকরির নিশ্চয়তা নিয়েও সহমত প্রকাশ করেনি আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত, ৩-৪ ঘণ্টার কাজের কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও প্রতিদিনের কাজের কর্মী চুক্তি ভিত্তিক হতে পারে না। সকাল থেকে কাজ করিয়ে ১৪ হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ, প্রশ্ন আদালতের।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...