Saturday, June 20, 2026

ধর্ষণ-বিরোধী আইন আনতে নেতৃত্ব দিচ্ছে বাংলা: ৫০ দিনে বিচারের দাবিতে ফের আওয়াজ তুললেন অভিষেক

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের পরেই ধর্ষণ রুখতে আইন করে ৭দিনের মধ্যে এনকাউন্টারের দাবিতে সরব হয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ পাশ হচ্ছে তখন ফের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে আওয়াজ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে কেন তিনি দ্রুত বিচার চাইছেন তার ব্যাখ্যাও দেন অভিষেক।

এদিন, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন,
“প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। এটা বেদনাদায়ক। সময়সীমাবদ্ধ ধর্ষণ-বিরোধী আইনের দাবি আগের থেকে আরও অনেক বেশি উপযোগী৷ ধর্ষণ-বিরোধী আইনের ধারা আনতে নেতৃত্ব বাংলা দিচ্ছে। কেন্দ্রকে এখন সিদ্ধান্ত নিতে পদক্ষেপ করতে হবে- অধ্যাদেশের মাধ্যমেই হোক বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) সংশোধনীর মাধ্যমে আসন্ন সংসদের অধিবেশনে ন্যায়বিচার দ্রুত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করতে হবে৷” শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে জানিয়েছেন, #BengalShowsTheWay।


অতীতেও কঠোর ধর্ষণ–বিরোধী আইনের কথা জানিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করার কথাও জানিয়েছিলেন। সমাজমাধ্যমে গত ২২ অগাস্ট অভিষেক লেখেন, “এমন কঠোর ধর্ষণ-বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।“  তাঁর আরও সংযোজন ছিল, দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ। ২৮ সেপ্টেম্বরে মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকেও অভিষেক জানান, ধর্ষণ-বিরোধী কঠোর আইনের দাবিতে আন্দোলন তৃণমূল দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন। তিনি স্পষ্ট বলেন, “আমি বলছি, দাবি এক, দফা এক— ধর্ষণ বিরোধী আইন। আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে যাতে কেন্দ্রীয় সরকার ধর্ষণ বিরোধী আইন আনে। রাতারাতি নোট বাতিল হতে পারে, লকডাউন করতে পারে, তা হলে ধর্ষণ-বিরোধী আইন আসে না কেন? যাঁরা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের সমাজে থাকার অধিকার নেই।”











Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...