Saturday, May 16, 2026

নারী সুরক্ষায় পথ দেখালো বাংলা, এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ও ব্রায়ানের

Date:

Share post:

ধর্ষণের (Rape) মতো সামাজিক ব্যাধি রুখতে পড়া পদক্ষেপের পথে বাংলার সরকার (Government of West Bengal)। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (Assembly ) ধর্ষণ বিরোধী বিল পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বাংলা ধর্ষণ বিরোধী বিল পেশের মাধ্যমে কড়া আইন তৈরি করতে চায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরেই তৃণমূল কংগ্রেসের (TMC ) রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান (Derek O Brayen) এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন।

নারী সুরক্ষা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আবেদন করে ডেরেক লেখেন, ‘পথ দেখালো বাংলা৷ এটা শুধু শুভারম্ভ৷ এই প্রথম একটি রাজ্য ধর্ষণ বিরোধী কড়া বিল পাস করেছে৷ আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, কথাকে কাজে পরিণত করতে হবে দ্রুত৷’ তিনি জানান, ‘দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরেও জঘন্য অপরাধের শেষ নেই৷ প্রতিদিনই এই ধরণের জঘন্য অপরাধ ঘটছে৷ শুধু যে কলকাতায় তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তাই নয়, এই কদিনে রায়গড়ে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, যোধপুরে হারাতে হয়েছে ১৫ বছর বয়সী কিশোরীকে, দিল্লিতে ৭ বছরের বালিকা, বদলাপুরে হারিয়েছি ৪ বছরের দুই শিশুর সঙ্গে নারকীয় ঘটনা ঘটেছে। এবার সকলের একসঙ্গে গর্জে ওঠার পালা। আর সেই পথ দেখালো বাংলা।


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...