Saturday, June 27, 2026

“চোর-চোর” স্লোগানের মধ্যেই কোর্টে সন্দীপ, ৮ দিনের সিবিআই হেফাজত দিল আদালত

Date:

Share post:

লাগাতার জিজ্ঞাসাবাদের পর স্বাস্থ্য দুর্নীতি তদন্তে নেমে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গ্রেফতার করেছিল সিবিআই। আজ তাঁকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায়। যদিও আদালত ৮ দিনের হেফাজত মঞ্জুর করে। শুধু সন্দীপ নয়, এদিন আদালতে হাজির করা হয় তাঁর সঙ্গে গ্রেফতার বাকি তিন অভিযুক্তকেও।

মঙ্গলবার আদালতে সিবিআইয়ের দাবি, আর্থিক দুর্নীতির মামলায় তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ধৃত সন্দীপকে (Sandip Ghosh) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে। সন্দীপকে জেরা করেই তাঁরা দুর্নীতির শিকড়ে পৌঁছতে চান। আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে সন্দীপকে নিজাম থেকে বার করার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সন্দীপের গাড়ি ঘিরে ধরে “চোর-চোর’” স্লোগান দিতে থাকেন জনৈক ব্যক্তিরা। এরপর আদালত চত্বরে পৌঁছলে, সেখানেও সন্দীপের গাড়ি ঘিরে হইচই শুরু হয়।

গতকাল, সোমবার সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিং এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। মঙ্গলবার এই তিনজনকেও আদালতে হাজির করে সিবিআই।

আরও পড়ুন: নারী সুরক্ষায় পথ দেখালো বাংলা, এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ও ব্রায়ানের

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...