Friday, June 5, 2026

স্বামী মুখ্যসচিবের পদ থেকে অবসর নিতেই চেয়ারে বসলেন স্ত্রী!

Date:

Share post:

বিজয়নের রাজ্যে বেনজির ঘটনা। কেরলের মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব ছিলেন ভি বেণু (V Benu)। তাঁর অবসরের পরে সেই আসনে বসলেন তাঁর স্ত্রী সারদা মুরলীধরন। গোটা দেশে এমন ঘটনা প্রথম। প্রশাসনের তরফে জানা যাচ্ছে মুখ্যসচিব হওয়ার আগে কেরলের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন সারদা। বিদায়ী মুখ্যসচিব ভি বেণু নিজেই দায়িত্ব তুলে দেন স্ত্রীর হাতে।

স্বামী-স্ত্রী দু’জনেই আমলা এমন দৃষ্টান্ত কেরলে প্রচুর। কিন্তু স্বামীর পর স্ত্রী মুখ্যসচিব হচ্ছেন এমন ঘটনা গোটা দেশে এই প্রথমবার ঘটলো। ১৯৯০-এর ব্যাচের আইএএস (IAS ) অফিসার বেণু। গত ৩১ আগস্ট কর্মজীবন থেকে অবসর নেন তিনি। নতুন মুখ্যসচিব নিয়োগ করল কেরল সরকার। সারদা দায়িত্বভার নিয়ে জানিয়েছেন যে প্রশাসনিক আধিকারিক হিসাবে দীর্ঘ ৩৪ বছর একসঙ্গে কাজ করেছেন যুগলে। কিন্তু আলাদা আলাদা সময়ে অবসর নেওয়ার বিষয়টা সত্যিই আবেগপ্রবণ।


Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...